পাবনার ঈশ্বরদীতে চলন্ত অটোরিকশা থেকে পড়ে মো. রাসেল প্রাং (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার রূপপুর গ্রিনসিটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল প্রাং পাবনা সদর উপজেলার কাশিপুর বটতলা এলাকার মৃত মোস্তফা প্রাংয়ের ছেলে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে অটোরিকশার ব্যাটারি পরিবর্তন করতে রাসেলসহ চারজন ঈশ্বরদীতে আসেন। পরে আলহাজ্ব মোড় এলাকার ফাহাদ ট্রেডার্স নামে একটি দোকানে ব্যাটারি পরিবর্তন শেষে রাতে অটোরিকশাযোগে কাশিপুরের উদ্দেশে রওনা হন তাঁরা। ফেরার পথে অটোরিকশায় সাউন্ড বক্সে গান বাজছিল। এ সময় তাঁরা আনন্দ-ফুর্তি করছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত চলন্ত অটোরিকশা থেকে পড়ে যান রাসেল। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে।
পরে তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, অটোরিকশায় গান বাজিয়ে নাচানাচি করার একপর্যায়ে অসাবধানতাবশত অটোরিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান ওই যুবক। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.