বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সমাজের প্রত্যাশা কখনো শেষ হয় না নারীর শরীর নিয়ে


অক্টোবর ১৫, ২০২৬ ৮:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

‘পটাখা’ চলচ্চিত্রের চরিত্রের প্রয়োজনে প্রায় ১৫ কেজি ওজন বাড়িয়েছিলেন রাধিকা। পরবর্তী সময় ‘শিদ্দত’ ও ‘আংরেজি মিডিয়াম’ সিনেমায় অভিনয়ের সময় সেই বাড়তি ওজন কমানোর প্রক্রিয়া শুরু করেন। অভিনেত্রীর ভাষ্যমতে, সে সময় তাকে শুনতে হয়েছিল যে অতিরিক্ত মোটা হয়ে গেলে তিনি কীভাবে মূল নায়িকার চরিত্রে অভিনয় করবেন! পরপর কাজ ও দ্রুত ওজন কমানোর শারীরিক চাপে একপর্যায়ে তিনি অতিরিক্ত রোগা হয়ে পড়েন। শেষমেশ শারীরিক সুস্থতার অবনতি হওয়ায় বাধ্য হয়ে কাজ থেকে কিছুদিনের বিরতি নেন রাধিকা।

এই অভিজ্ঞতা থেকেই শরীর নিয়ে তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। রাধিকা উপলব্ধি করেন, একসময় তাকে যেমন মোটা বলা হয়েছে, তেমনই ওজন কমানোর পর আবার অতিরিক্ত রোগা হওয়ার কারণেও কটাক্ষ শুনতে হয়েছে। অর্থাৎ, অন্যের ইচ্ছা অনুযায়ী নিজের শরীর বারবার বদলালেও সবাইকে কখনোই সন্তুষ্ট করা সম্ভব নয়। তাই নির্দিষ্ট কোনো শারীরিক অবয়ব পাওয়ার চেষ্টার বদলে এখন সুস্থ ও স্বাভাবিক থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

অভিনেত্রীর মতে, মেয়েদের সৌন্দর্যের ধারণাকে ছোটবেলা থেকেই একটি নির্দিষ্ট ফ্রেমে আটকে দেওয়া হয়। ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদ কিংবা সমাজের তৈরি নির্দিষ্ট মানদণ্ডের সঙ্গে তুলনা করতে গিয়ে অনেক কিশোরীই নিজেদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। ভ্রুর আকৃতি, মুখের স্বাভাবিক লোম বা দৈহিক নানা বৈশিষ্ট্যও তখন তাদের হীনম্মন্যতায় ফেলে দেয়। অথচ সৌন্দর্যের নির্দিষ্ট কোনো একক সংজ্ঞা হতে পারে না।

নিজের শৈশবের কথা তুলে ধরে রাধিকা জানান, ছোটবেলায় তারও ঘন ভ্রু ও মুখে লোম ছিল। তবে পরিবারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তাকে নিজের চেহারাকে স্বাভাবিকভাবে ভালোবাসতে শিখিয়েছে। সেখান থেকেই তিনি অন্যের প্রশংসার আশা না করে নিজেকে গ্রহণ করার গুরুত্ব বুঝতে পেরেছেন।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});