বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আয় ৪৩৫ কোটি মাত্র ২ কোটি বাজেটের সিনেমার


অক্টোবর ১৫, ২০২৬ ৮:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

অনুপ্রিয়া নাগর মাত্র ২১ বছর বয়সে ৪৩৫ কোটি টাকার ব্লকবাস্টার সিনেমার প্রযোজক হিসেবে বলিউডে আলোড়ন সৃষ্টি করেছেন। ২ কোটি টাকারও কম বাজেটে তৈরি পৌরাণিক ও ফ্যান্টাসিধর্মী চলচ্চিত্র ‘হনুমান অংশ’ বিশ্বজুড়ে এই বিপুল ব্যবসা করে নতুন মাইলফলক ছুঁয়েছে।

সিনেমার অভাবনীয় সাফল্যের পর তরুণ এই প্রযোজকের প্রশংসায় মেতেছেন বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্ত। এত কম বয়সে বড় ক্যানভাসে কাজ করে বক্স অফিস কাঁপিয়ে দেওয়ায় তিনি অনুপ্রিয়াকে বিশেষ সাধুবাদ জানান।

ছবির সাফল্য উদ্‌যাপনকালে এক বার্তায় সঞ্জয় দত্ত বলেন, মাত্র ২১ বছর বয়সে বড় পর্দায় এমন একটি বড় স্বপ্নের রূপায়ণ সত্যিই অসাধারণ। এই বয়সে ভারতীয় সংস্কৃতি, পুরাণ ও আধুনিক প্রযুক্তির এত চমৎকার মেলবন্ধন ঘটানোর সাহস ও দৃষ্টিভঙ্গি অনুপ্রেরণাদায়ক। বিশ্বজুড়ে ৪৩৫ কোটি টাকার বেশি ব্যবসার এই সাফল্য তার নিষ্ঠা ও সঠিক দূরদর্শিতারই ফল। পুরো টিমের জন্য তিনি গর্বিত বলে জানান।

মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা পাচ্ছে ‘হনুমান অংশ’। চমৎকার ভিএফএক্স, আবহ সংগীত ও শক্তিশালী চিত্রনাট্যের কারণে সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শক টানছে। বিশেষ করে পৌরাণিক ঐতিহ্যকে আধুনিক উপায়ে তরুণ প্রজন্মের সামনে তুলে ধরার বিষয়টি বেশ প্রশংসিত হচ্ছে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});