বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে শিশু-কিশোরদের মেধা বিকাশে ইফার সাংস্কৃতিক প্রতিযোগিতা


অক্টোবর ১৫, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

ভোলার লালমোহন উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে লালমোহন মডেল মসজিদের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। ২০টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনের মাধ্যমে মোট ৬০টি পুরস্কার জিতে নেয় প্রতিযোগীরা।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল- লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসা, ইসলামিক মডেল মাদরাসা, লালমোহন মডেল একাডেমি, শাহবাজপুর রেসিডেন্সিয়াল মডেল মাদরাসা, দারুস সালাম সিদ্দিকিয়া একাডেমি, গজারিয়া দারুল কুরআন একাডেমি, পশ্চিম চরউমেদ দাখিল মাদরাসা ও রায়চাঁদ রেসিডেন্সিয়াল মডেল মাদরাসাসহ কয়েকটি নুরানি মাদরাসা।

আয়োজকদের প্রত্যাশা, শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের মেধা ও যোগ্যতা বিকশিত করে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের চেষ্টা করবে শিশু-কিশোররা। এছাড়া তাদের সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতেও ভূমিকা রাখবে এ প্রতিযোগিতা।

ইসলামিক ফাউন্ডেশন ভোলার উপপরিচালক এম মাকসুদুর রহমানের সভাপতিত্বে এ সময় সংস্থাটির সিনিয়র ফিল্ড সুপারভাইজার মো. নুরনবী, মডেল কেয়ারটেকার রফিকুল ইসলাম ও বিন ইয়ামিন এবং সাধারণ কেয়ারটেকার আরিফুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});