বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রিয়াদ বিমানবন্দরে হামলায় ১৭ জন নিহত: সৌদি


অক্টোবর ১৫, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সৌদির রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ থেকে ১১ অক্টোবরের মধ্যে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলায় ১৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি। এসব হামলায় আহত হয়েছেন আরও ৩৩৩ জন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রিয়াদে এক সংবাদ সম্মেলনে এই হতাহতের পরিসংখ্যান তুলে ধরেন আল-মালিকি।

তিনি জানান, গত ১ অক্টোবর থেকে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে মোট ২০টি হামলা চালানো হয়েছে। এর মধ্যে গত ১০ অক্টোবর সবচেয়ে বড় হামলা চালায় হুথিরা।

এ হামলায় ড্রোন, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য নিক্ষেপযোগ্য অস্ত্রসহ ১০টি অস্ত্র ব্যবহার করা হয়েছিল বলে জানান তিনি।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র অভিযোগ করেন, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা পরিকল্পিতভাবে সৌদি আরবের গুরুত্বপূর্ণ বেসামরিক বিমান চলাচল অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। এসব হামলায় বিমানবন্দরের যাত্রী ও কর্মীদের জীবন ঝুঁকির মুখে পড়েছে।

এর আগে, ১০ অক্টোবর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হওয়ার কথা জানিয়েছিল সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে দুই বাংলাদেশি নাগরিকও ছিলেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছিল।

পরদিন ১১ অক্টোবর বিমানবন্দরটিতে আবারও হামলা চালায় ইরান-সমর্থিত হুথিরা।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ হামলায় বিমানবন্দরের একটি টার্মিনালে অজ্ঞাত প্রক্ষেপণ আঘাত হানার পর আগুনের সূত্রপাত হয়। এতে একজন নিহত ও ১১ জন আহত হন। সূত্র: আলজাজিরা

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});