বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নওগাঁয় দুর্গাপূজার নিরাপত্তায় তৎপর বিজিবি


অক্টোবর ১৫, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নওগাঁ ও জয়পুরহাট জেলার সীমান্তবর্তী এলাকা এবং নওগাঁ শহরের পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) ও পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুই ব্যাটালিয়নের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) জানিয়েছে, নওগাঁ জেলা শহর ও সীমান্তবর্তী এলাকার ৫০টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিওপিগুলো থেকে ৩ প্লাটুন এবং নওগাঁ শহরে ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৪৩টি পূজামণ্ডপের নিরাপত্তায় আরও ৩ প্লাটুন সদস্য মোতায়েন করা হবে। এ ছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সদর দপ্তরে ২ প্লাটুন বিজিবি সদস্য স্ট্যান্ডবাই রাখা হবে।

সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর মধ্যে পোরশা উপজেলায় ৪টি এবং সাপাহার উপজেলায় ৩টি রয়েছে। পোরশার চারটি পূজামণ্ডপ নীতপুর বিওপির আওতাধীন। অন্যদিকে, সাপাহারের তিনটির মধ্যে একটি হাপানিয়া বিওপি এবং দুটি বামনপাড়া বিওপির আওতাধীন।

অন্যদিকে, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) নওগাঁ ও জয়পুরহাট জেলার মোট ৫৫টি পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম হিসেবে দায়িত্ব পালন করবে। এর মধ্যে নওগাঁর সাপাহার, পত্নীতলা ও ধামইরহাট উপজেলার সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ২৫টি এবং জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ১৬টি পূজামণ্ডপ রয়েছে। এ ছাড়া ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে আরও ১৪টি পূজামণ্ডপ রয়েছে।

১৪ বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত দায়িত্বপূর্ণ এলাকার ৫৫টি পূজামণ্ডপে রেকি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিজিবি সদস্যরা স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সময় নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে থাকবেন তাঁরা।

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবীব জানান, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সর্বস্তরের জনগণের সহযোগিতায় এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে তাঁরা আশাবাদী।

এদিকে, বৃহস্পতিবার নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে তাঁদের আর্থিক অনুদান প্রদান করেন।

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দুই ব্যাটালিয়ন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});