শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দু*কধারীর হামলা, নিহত ৪


অক্টোবর ১৬, ২০২৬ ৯:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। পরে এক কমিউনিটি সদস্যের গুলিতে হামলাকারী নিহত হন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় পুলিশ জানায়, ১৫ অক্টোবর বৃহস্পতিবার অঙ্গরাজ্যটির বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীর বয়স ১৬ বছর। সে স্কুলের তালাবদ্ধ দরজায় গুলি চালিয়ে ভেতরে প্রবেশ করে।

নিহতদের মধ্যে ৫, ৮ ও ১১ বছর বয়সী তিন শিশু এবং একজন শিক্ষক রয়েছেন। এ ঘটনায় সাত বছর বয়সী এক শিশু ও ৫৪ বছর বয়সী আরেক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

বেন্ড পুলিশের প্রধান মাইক ক্রান্টজ জানান, হামলাকারীকে স্কুলে প্রবেশ করতে দেখে এক সশস্ত্র ব্যক্তি তাকে অনুসরণ করেন এবং গুলি চালান। পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে মৃত অবস্থায় পান।

ওরেগনের গভর্নর টিনা কোটেক হামলা থামাতে এগিয়ে আসা ওই ব্যক্তির সাহসী ভূমিকার প্রশংসা করেছেন। ঘটনার উদ্দেশ্য এবং হামলাকারীর সঙ্গে বিদ্যালয়টির কোনো সম্পর্ক ছিল কি না, তা তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});