শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রিয়াদ বিমানবন্দরে ২০ বার হুতিদের হামলা, নিহত ১৭


অক্টোবর ১৬, ২০২৬ ৭:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

পবিত্র ভূমিখ্যাত সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১ অক্টোবরের পর থেকে ২০ বার হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এসব হামলায় ১৭ জন নিহত এবং ৩৩৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

আল মালিকি বলেন, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের হামলা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।

জোটের মুখপাত্র জানান, ইয়েমেনের রাজধানী সানার কাছাকাছি পাহাড়ি এলাকায় হুতি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গুদাম ধ্বংস করেছে জোটের বাহিনী।

তিনি আরও দাবি করেন, পাহাড়ি এলাকায় হুতিদের মোট ১২৭টি গুদাম ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

আল মালিকির অভিযোগ, আঞ্চলিক কয়েকটি পক্ষের সহায়তায় হুতিরা উন্নত প্রযুক্তি অর্জন করেছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত তথ্য দেননি।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ধারাবাহিক হামলা এবং ইয়েমেনে হুতিদের সামরিক স্থাপনায় জোটের অভিযানকে কেন্দ্র করে অঞ্চলে উত্তেজনা অব্যাহত এ রিপোর্ট লেখা পর্যন্ত।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});