ভারতে তরুণ প্রজন্মের মধ্যে অসন্তোষ বাড়তে থাকায় রাজনৈতিক চাপের মুখে পড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিভিন্ন ইস্যুতে জেন-জি বা তরুণ প্রজন্মের রাজপথে নেমে প্রতিবাদ বিক্ষোভ দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে।
অক্টোবরের সাম্প্রতিক বিক্ষোভের অন্যতম প্রধান কারণ ভারতের ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক। বিক্ষোভকারীদের অভিযোগ, তালিকা থেকে বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া রাজনৈতিকভাবে প্রভাবিত এবং এতে প্রধানমন্ত্রী মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সুবিধা পেতে পারে। তবে সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
ভারতের বিপুল তরুণ জনগোষ্ঠীর মধ্যে এই অসন্তোষ মোদি সরকারের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে। তবে তরুণদের বিক্ষোভ দীর্ঘমেয়াদে দেশটির রাজনৈতিক সমীকরণ কতটা বদলে দিতে পারবে, তা এখনো স্পষ্ট নয়। সূত্র: রয়টার্স
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.