সুনামগঞ্জ সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে রেজিয়া খাতুন (৭০) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে নুরু আলমকে (৪৬) আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে উপজেলার কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। নিহত রেজিয়া খাতুন ওই গ্রামের মৃত হাসান উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে বাড়িতে থাকা অবস্থায় ধারালো দা দিয়ে রেজিয়া খাতুনের গলায় কোপ দেওয়া হয়। এতে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত নুরু আলমকে আটক করে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, মা ও স্ত্রীর মধ্যে ঝগড়া এবং পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.