শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু


অক্টোবর ১৬, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

হিন্দুধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হচ্ছে ছুটি। ছুটির তালিকা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ক্যালেন্ডার অনুযায়ী টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন। তবে কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে ছুটির সময়সূচিতে ভিন্নতা রয়েছে।

২০২৬ সালের সরকারি, বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর এবং পরে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় মোট ছুটির পরিধি বাড়ছে। এর সঙ্গে ২৫ অক্টোবর রোববার লক্ষ্মীপূজার ছুটি থাকায় ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হচ্ছে। তবে ছুটির কার্যকর সময়সূচি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

এদিকে কলেজের ছুটির সূচিতে কিছুটা ভিন্নতা রয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত কলেজে ছুটি নির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূচি অনুযায়ী, ছুটির সময়ের মধ্যে থাকা সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে হিসাব করা হয়েছে নির্ধারিত ছুটির দিন।

কলেজের ছুটির আগে ও পরের সাপ্তাহিক ছুটি যুক্ত হলে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ বিরতির সুযোগ তৈরি হতে পারে। ১৬ ও ১৭ অক্টোবর এবং ৩০ ও ৩১ অক্টোবরের শুক্র ও শনিবারের ছুটি মিলিয়ে মোট ১৬ দিনের ছুটির সুযোগ রয়েছে।

অন্যদিকে, সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ি মাদরাসায় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা ছুটি পাবেন।

দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের ছুটিও বাড়ানো হয়েছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় সরকারি চাকরিজীবীদের টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। এর মধ্যে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি অন্তর্ভুক্ত।

তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটির ক্ষেত্রে অভিন্ন কোনো সময়সূচি নেই। বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারণ করে। ফলে দুর্গাপূজা উপলক্ষে কোনো বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ছুটি থাকলেও অন্য প্রতিষ্ঠানে ছুটির সময়কাল ভিন্ন হতে পারে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});