শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

অভিজিৎ দিপকে ফের আটক


অক্টোবর ১৬, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দিপকেকে আটক করেছে দিল্লি পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে দিল্লিতে 'লেহরা দো তিরঙ্গা' (পতাকা উত্তোলন) র‍্যালিতে যোগ দেওয়ার ঠিক কয়েক মিনিট আগে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয় বলে জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এর আগে, শুক্রবার দুপুরে জাতীয় পতাকা নিয়ে ‘তিরঙ্গা যাত্রা’ বের না করার জন্য নির্দেশ দিয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকের নয়াদিল্লির বাড়িতে গিয়েছিল দিল্লি পুলিশ।

দুপুরে গণমাধ্যমে এই সংক্রান্ত ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, দিল্লি পুলিশের একদল সদস্য একটি বাড়িতে ঢুকছেন। সেই দলে পুরুষ ও নারী পুলিশ সদস্যরা আছেন। ছবিতে দেখা যাচ্ছে, বসার ঘরে অভিজিৎ দিপকের মুখোমুখি সোফায় বসে একজন পুলিশ সদস্য। তার হাতে কিছু কাগজপত্র।

ওই ছবিসহ প্রকাশিত দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, দিল্লি পুলিশ দিপকের বাড়ি গিয়ে তাকে সেন্ট্রাল পার্কে না যাওয়ার নোটিশ দিচ্ছে। দিল্লির করোলবাগ এলাকার ঝান্ডেওয়ালায় যে বাড়িতে দিপকে উঠেছেন, তা মহারাষ্ট্রের এনসিপি (শারদ পাওয়ার) দলের নেতা ও মুখপাত্র অনীশ গাওয়ান্ডের। সেখানে গিয়ে তাকে বলা হচ্ছে, শুক্রবার বিকাল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ভারতের জাতীয় পতাকা তোলার যে কর্মসূচি তিনি নিয়েছেন তা যেন বাতিল করা হয়। পুলিশ জানায়, গোটা কনট প্লেস এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি হয়েছে। তিনি যেন আইন মেনে শান্তি শৃঙ্খলারক্ষায় সাহায্য করেন। দিপকে সেই নোটিশ দেখেছেন, কিন্তু কর্মসূচি বাতিলে রাজি হননি।

সে সময় পুলিশ জানিয়েছিল, তারা নোটিশ দিয়ে চলে এসেছে। ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে পুলিশ–দিপকে কথোপকথনের এক ভিডিও প্রকাশ করা হয়েছে। এনডিটিভিও ওই ছবি দিয়ে খবরও করেছে। এর পরেই দিপকের আটকের খবর পাওয়া গেছে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});