ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। দারুণ এক ফিফটি হাঁকিয়েছেন ওপেনার সানজানা। ৪৪ বলে ৬৪ রানের ক্যামিও ইনিংস খেলেছেন তিনি। এছাড়া বিমোক্ষা ১৫ বলে ২৩ রান করেছেন। ২৩ বলে ২৮ রান করে টিকে ছিলেন উমায়ানগা।
বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট শিকার করেছেন ফারজানা ইয়াসমিম মেধা, নিশিতা আক্তার নিশি, জান্নাতুল ফেরদৌসি এবং আফরিন মিম।
জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দুই ওপেনার মাইমুনা নাহার এবং অচেনা জান্নাত ইমান্তা ডাক মেরে সাজঘরে ফিরেছেন। চারে নামা শিরিনা খাতুন ৭ বলে ৬ রান করেছেন। শুরুতেই বেশ কিছু উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় বাংলাদেশ দল। এরপর দলের হাল ধরেন নিশিতা আক্তার নিশি এবং সাদিয়া ইসলাম। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে দিশা ফিরে পায় বাংলাদেশ।
৩৩ বলে ৩২ রানের ইনিংস খেলেছেন নিশি। ঝলমলে এক ফিফটি হাঁকিয়েছেন সাদিয়া ইসলাম। ৩৬ বলে ৫৯ রান করেন তিনি। শেষ দিকে সাদিয়া আক্তারও ছিলেন দারুণ সাবলীল। ২২ বলে ৩৫ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি।
শেষ চার ওভারে দরকার ছিল ৪৮ রান। বাংলাদেশ নেয় ৪৩ রান, শেষ ওভারে ১৯ রান লাগলেও বাংলাদেশ ১৪ রানের বেশি করতে পারেনি। শেষ পর্যন্ত দারুণ লড়াই করেও ম্যাচ হেরেছে মাত্র ৪ রানে। ১৫৪ রান করে থামে টাইগ্রেসদের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে চামুদি প্রাবোদা এবং চামোদি ২টি করে উইকেট নেন।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.