রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রিয়ালই ছাড়তাম ভিনির জায়গায় আমি থাকলে


অক্টোবর ১৮, ২০২৬ ২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

ভিনিসিয়ুস জুনিয়র রিয়াল মাদ্রিদে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। দর্শকদের দুয়োধ্বনি তো আছেই। এমনকি রেফারিরাও তাকে ছেড়ে দিচ্ছেন না। লাল কার্ড-হলুদ কার্ডের পাশাপাশি পাচ্ছেন নিষেধাজ্ঞাও। কোচ হোসে মরিনহোর মতে ভিনির রিয়ালই ছেড়ে দেওয়া উচিত। ১৪ অক্টোবর রাতে চ্যাম্পিয়নস লিগের রোমা-রিয়াল মাদ্রিদ ম্যাচ শেষে ভিনির ঘটনা নিয়ে ক্ষুব্ধ মরিনহো। স্বয়ং ভিনিও সেদিন ক্ষোভ ঝেরেছেন। ঘটনার প্রেক্ষাপট যে লা লিগার চার ম্যাচের নিষেধাজ্ঞা, সেটা অনেকেই বুঝতে পেরেছেন। রোববার স্প্যানিশ লা লিগায় সেভিয়ার মুখোমুখি হওয়ার আগে আজ সংবাদ সম্মেলনে আসেন হোসে মরিনহো। ভিনিকে নিয়ে রিয়াল কোচ বলেন, ‘আমি যদি তার জায়গায় থাকতাম, তাহলে সম্ভবত এখানে থাকতাম না। গত গ্রীষ্মেই ক্লাব ছাড়তে চাপ দিতাম। এমন কোনো লিগ, দেশ কিংবা জায়গায় চলে যেতাম, যেখানে প্রতিদ্বন্দ্বী ক্লাব ও তাদের সমর্থকরা তাকে সম্মান করে।’ ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়ের ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল টেনে ধরার কারণে লাল কার্ড দেখেছিলেন ভিনিসিয়ুস। গত ১০ অক্টোবর লা লিগার এই ম্যাচে তিনি এমন কাণ্ড করার তিন দিন পর পেয়েছেন শাস্তি। ১৪ অক্টোবর রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগে ভিনি পান শাস্তির খবর। শাস্তির চেয়েও বরং সেটা ঘোষণা দিয়ে জানানোর সময় নিয়েই যত কথা। শুধু চুল টানার ঘটনার শাস্তিই নয়। ভিনিকে নিয়ে বর্ণবাদী মন্তব্যও কম হয়নি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দুঃখটা অনুভব করতে পারছেন হোসে মরিনহো। রিয়াল কোচ বলেন, ‘কেউই তার জীবনের আনন্দ কেড়ে নিতে পারবে না। হ্যাঁ, বাজে প্রভাব ফেলতে পারে। কারণ, সে-ও একজন মানুষ। কিন্তু তার বেঁচে থাকার আনন্দ, কাজ করার আনন্দ কিংবা সতীর্থদের সঙ্গে থাকার আনন্দ কেউ কেড়ে নিতে পারবেন না।’ ২০১৮ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে ভিনি প্রতিপক্ষ সমর্থকদের বিদ্রূপ ও আক্রমণের শিকার হয়েছেন অনেকবার। এমনকি তাকে ঘিরে হয়েছে অনেক বর্ণবাদী মন্তব্যও। এরই মধ্যে ২০৩২ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছেন ভিনি।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});