সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রিজওয়ান অবশেষে সুখবর পেলেন


অক্টোবর ১৯, ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

গত মাসের মাঝামাঝিতে শেষ হওয়া ইংল্যান্ড সফর থেকে রিজওয়ানের বিরুদ্ধে অনলাইন বেটিং ও জুয়া-সংক্রান্ত অভিযোগের তদন্ত করছে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। তদন্তের আওতায় তার আর্থিক লেনদেন ও মোবাইল ফোনের তথ্যও পরীক্ষা করা হচ্ছে বলে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে। তবে রিজওয়ানকে ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি দেওয়া হলেও তদন্ত শেষ হয়েছে – এমন কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।

এ কারণে আট দলের প্রথম শ্রেণির টুর্নামেন্ট প্রেসিডেন্টস ট্রফিতে তার অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এই টুর্নামেন্টের প্রথমবারের মতো অংশ নেবেন রিজওয়ান। ইংল্যান্ড সফরে পাকিস্তানের টেস্ট দল থেকে মাঝপথে বাদ পড়ার পর এসএনজিপিএলের সঙ্গে যোগ দেন রিজওয়ান। তবে সেসময় পিসিবি সূত্রে ফিটনেস টেস্টের ছাড়পত্র না পাওয়ার বিষয়টি জানানো হলেও পরবর্তীতে জানা যায় এনসিসিআইএ এর নির্দেশে খেলা হচ্ছে না তার। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, কায়েদ-এ-আজম ট্রফিতে পেশোয়ারের হয়ে খেলবেন রিজওয়ান।

ইংল্যান্ড সফরের পর একাধিকবার তলব করা হয়েছে রিজওয়ানকে। রিজওয়ানের পাশাপাশি তদন্তের মুখে পড়েছিলেন ইমাম উল হকও। রিজওয়ান এ বিষয়ে আদালতের দ্বারস্হ হয়ে সংস্থার আচরণের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে ইমাম এ বিষয়ে নীরবই রয়েছেন। তিনিও এখন পর্যন্ত ‘প্রেসিডেন্টস ট্রফি’-তে খেলার অনুমতি পাননি।

রিজওয়ানের ফেরা তার দলের আত্মবিশ্বাস বাড়াবে। পাকিস্তানের হয়ে তিন সংস্করণেই খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। উইকেটের পেছনে দক্ষতা, চাপের মধ্যে ব্যাটিং এবং নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার কারণে ঘরোয়া ক্রিকেটেও তার উপস্থিতি এসএনজিপিএলের জন্য গুরুত্বপূর্ণ।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});