সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আইনের ঊর্ধ্বে কেউ নন : আইনমন্ত্রী


অক্টোবর ১৯, ২০২৬ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মাদক আস্তানায় অস্ত্র হাতে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অভিযানের প্রসঙ্গে কড়া বার্তা দিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের কোনো ব্যক্তিই আইনের ঊর্ধ্বে নন। তিনি স্পষ্ট জানান, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনার বাইরে গিয়ে কেউ কোনো কাজ করলে সে বিষয়ে সরকারপ্রধান উপযুক্ত ব্যবস্থা নেবেন, যা তিনি ইতোমধ্যেই প্রমাণ করে দেখিয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের নতুন ভবনের শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এবং জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, এই নির্বাচনে শিক্ষক ও চাকরিজীবীদের অংশ নেওয়ার ক্ষেত্রে এখনো কোনো আইনি বাধা তৈরি হয়নি। আইন অপরিবর্তিত রয়েছে এবং আইনি প্রক্রিয়ায় ভিন্ন কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা নিয়ম অনুযায়ী নির্বাচনে অংশ নিতে পারবেন। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও সরকার তার কাজের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন এনে দেখাবে।

একই সময়ে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে বিরোধী দল জামায়াতে ইসলামীর দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করেন আইনমন্ত্রী। তিনি বলেন, বিরোধী দলগুলোর রাজনীতি টিকিয়ে রাখার জন্য যেকোনো ইস্যু সামনে আনতে হয়। তাই বিরোধিতার খাতিরেই তারা নানা কথা বলছে, যাতে সরকারের কোনো বিশ্বাস নেই। সার ডিলার নিয়োগের প্রতিটি ধাপে আইন ও নীতিমালা শতভাগ অনুসরণ করা হয়েছে।

এর আগে সকালে জেলা সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির বিশেষ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন আইনমন্ত্রী।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});