সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মঙ্গলবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


অক্টোবর ১৯, ২০২৬ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় যোগ দিতে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধানের এই আগমনকে কেন্দ্র করে প্রশাসন ও স্থানীয় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে, ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি।

ঐতিহাসিকভাবে চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে জিয়া পরিবারের আবেগীয় সম্পর্ক গভীর। যেকোনো জাতীয় ও দলীয় প্রেক্ষাপটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বহুবার চট্টগ্রামে এসেছেন। তবে এবারই প্রথমবারের মতো দেশের কোনো প্রধানমন্ত্রী সরাসরি পূজামণ্ডপে গিয়ে সনাতনী সম্প্রদায়ের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করবেন।

সফরের সূচি অনুযায়ী, মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি সরাসরি নগরীর জেএম সেন হল পূজামণ্ডপে যাবেন। মণ্ডপ পরিদর্শন ও দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে হোটেল র‌্যাডিসন ব্লুতে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এক বিশেষ সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে পূজা উদযাপন পরিষদ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে সমন্বয় করে কাজ করছে। দুর্গাপূজা কেন্দ্র করে চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

বিএনপির জেষ্ঠ্য নেতারা জানান, শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সাম্প্রতিক নির্বাচনে বিএনপিকে সমর্থন জানানোর জন্য স্থানীয় সনাতনী সম্প্রদায়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন প্রধানমন্ত্রী। সরকারপ্রধানের এই সফরের ফলে দুর্গোৎসবের আনন্দ বাড়ার পাশাপাশি অসাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, এর আগে গত ৯ আগস্ট চট্টগ্রামের বাঁশখালীসহ কয়েকটি এলাকা সফর করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});