বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জে সাজেদা ফাউন্ডেশন এর আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে সিভিল সার্জনের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“জীবনের অভিজ্ঞতার গল্প শুনি: সত্যিকারের পথে, সত্যিকারের পরিবর্তন”এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা: নুরুল আমীন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানসিক স্বাস্থ্য মানুষের সামগ্রিক সুস্থতার গুরুত্বপূর্ণ অংশ।মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক কুসংস্কার দূর করে সচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে।
ডেপুটি সিভিল সার্জন ডা: তাসলিমা জান্নাত, কো-অর্ডিনেটর মেডিকেল অফিসার ডা: উম্মে হাবিবা, জেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এস এম মুনজুর আলম, সাজেদা ফাউন্ডেশনের সাইকোলজিস্ট মো: সাজ্জাদ হোসেন, প্রোগাম অফিসার আই হেল্থ মো: আলামিন ইসলাম, লে কাউন্সিলর হাফসা খাতুন, সমন্বয় প্রতিবন্ধী অধিকার সংস্থা সভাপতি লিমা খাতুন সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য কর্মসূচিতে মানসিক স্বাস্থ্যসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্যবান্ধব সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। সাজেদা ফাউন্ডেশন পক্ষ থেকে পরে সিভিল সার্জন ডা: নুরুল আমীন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.