সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মদনে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বাবরের শাড়ি বিতরণ


অক্টোবর ১৯, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ধর্ম যার যার, রাষ্ট্র সবার— এই অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষ থেকে মদন উপজেলার দুস্থ ও অসহায় সনাতনী সম্প্রদায়ের মাঝে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরভিত্তিক শাড়ি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট মদন উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা নির্বাহী অফিসার জনাব এম. এ. কাদের।

এ সময় বক্তারা বলেন, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। এই উৎসব যাতে সবাই আনন্দের সাথে উদযাপন করতে পারে সেজন্যই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য জনাব লুৎফুজ্জামান বাবরের এই মানবিক উদ্যোগ। ভবিষ্যতেও এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

পরে উপজেলার বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধি ও গরিব-অসহায়, দুস্থদের হাতে শারদীয় উপহার হিসেবে শাড়ি তুলে দেন অতিথিবৃন্দ।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});