সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হ*ত্যা-অ*স্ত্রসহ ২৬ মামলার আসামি ‘মেরিল সুমন’ গ্রেপ্তার


অক্টোবর ১৯, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

হত্যা, অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি ও অপহরণসহ বিভিন্ন অভিযোগে ২৬টি মামলার আসামি রাজিব হোসেন সুমন ওরফে ‘মেরিল সুমন’কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি)। রোববার রাতে রংপুর নগরীর সিও বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে নগরীর উত্তম এলাকায় এসআরবি-১৩-এর রংপুর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেরিল সুমনের বিরুদ্ধে থাকা ২৬টি মামলার মধ্যে হত্যা চেষ্টার ও মারামারির আটটি, চাঁদাবাজির চারটি, ডাকাতির প্রস্তুতির তিনটি, অস্ত্র আইনে ছয়টি এবং হত্যা, অপহরণ, সন্ত্রাসবিরোধী আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দ্রুত বিচার আইনে একটি করে মামলা রয়েছে।

এসআরবি-১৩-এর কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা সেবনের উদ্দেশ্যে তিনি সেখানে অবস্থান করছিলেন বলে অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০১৫ সালে রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‌্যাব-৫ তাকে গ্রেপ্তার করেছিল। ২০১৯ সালে নগরীর তাজহাট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, রিভলবার, গুলি, ওয়ান শুটার গান ও চীনা কুড়ালসহ তৎকালীন র‌্যাব-১৩ তাকে গ্রেপ্তার করে বলে জানানো হয়।

এ ছাড়া ২০২৩ সালে রংপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) পিস্তল ও ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করেছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতেও রংপুর মেট্রোপলিটন পুলিশ ও ঠাকুরগাঁও জেলা পুলিশের যৌথ অভিযানে তিনি গ্রেপ্তার হন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, মেরিল সুমন নিজস্ব একটি বাহিনীর মাধ্যমে রংপুর অঞ্চলের অপরাধজগত নিয়ন্ত্রণ করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

গ্রেপ্তারের পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিকেলে তাকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। এর আগে শারীরিক পরীক্ষার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে একনজর দেখতে জরুরি বিভাগে উৎসুক মানুষের ভিড় জমে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});