Dhakainfo24
ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

পাংশায় জোরপূর্বক মাইক্রোবাসে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১, ২০২৬ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর পাংশায় জোরপূর্বক সেলিনা নামে এক নারী কে মাইক্রোবাসে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাশেদুজ্জামান ওরফে রাশেদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মইনুল ইসলাম।

এর আগে ভুক্তভোগী নারী বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন।

আসামীরা হলেন- পাংশা পৌর তরুন দলের সভাপতি হাসিবুর রহমান অন্তর (৩২) ব্যবসায়ী রাশেদুজ্জামান ওরফে রাশেদ (৪০) মাইক্রো চালক মো. বরকত মুন্সী (৩৪)।

মামলা সূত্রে জানা যায়, গত সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে ভুক্তভোগী নারী পাংশা মৈশালা বাস স্ট্যান্ডে অবস্থান করছিলেন।

এ সময় আসামীরা একটি হায়েচ মাইক্রোর মধ্যে ও নারী কে জোর পূর্বক তুলে নিয়ে ঘোরাঘুরি করতে থাকে এবং পালাক্রমে ধর্ষণ করে।

পরে রাত ৭ টার দিকে ভুক্তভোগী নারীকে কুষ্টিয়া সদর থানা এলাকায় একটি ফাঁকা জায়গায় নামিয়ে চলে যায়।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মইনুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ”নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৭/৯(৩) ধারায় তিন জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে রাশেদুজ্জামান ওরফে রাশেদ কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।