মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইশরাকের হাতে অ*স্ত্র শোভা পায় না, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সংশোধন হতে হবে: স্পিকার


অক্টোবর ২০, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) বলেছেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নিজেদের সংশোধন করতে হবে। তারা যেন সাধারণ মানুষের ওপর কোনো ধরনের নিপীড়ন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে, তা নিশ্চিত করতে হবে। কারও জমি জোর করে দখল করা যাবে না। জনগণের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাই সরকারের দায়িত্ব।

মঙ্গলবার সকালে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠন এ সংবর্ধনার আয়োজন করে।

সম্প্রতি প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের প্রসঙ্গ তুলে স্পিকার বলেন, মাদক ও দুর্বৃত্ত দমনে ইশরাক হোসেনের উদ্যোগ ভালো ছিল। তিনি পুলিশের ওপর গুলিবর্ষণকারী একদল মাদকসেবীকে দমন করতে গিয়েছিলেন। তবে তার নিজের হাতে অস্ত্র তুলে নেওয়া ঠিক হয়নি। এটি তার পদমর্যাদার সঙ্গে মানানসই নয়। একজন প্রতিমন্ত্রীর সঙ্গে বডিগার্ড ও পুলিশ সদস্য থাকেন। প্রয়োজনে দলীয় কর্মীরাও সহযোগিতা করতে পারেন। কিন্তু একজন মন্ত্রী বা নেতার হাতে বৈধ কিংবা অবৈধ কোনো অস্ত্রই শোভা পায় না।

স্পিকার বলেন, ঢাকায় একজন নারী সংসদ সদস্যের বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রী তাকে পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। একইভাবে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও পদত্যাগ করেছেন। অতীতে কোনো রাজনৈতিক দল নিজেদের নেতাকর্মীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর ব্যবস্থা নেয়নি। বর্তমান প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আপসহীন অবস্থান নিয়েছেন।

গত ১৭-১৮ বছরের শাসনামলের সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে ক্ষমতায় ছিল। তিনটি নির্বাচনে প্রধান রাজনৈতিক দলগুলো অংশ নেয়নি। ক্ষমতায় চিরদিন থাকা যাবে- এমন ধারণা থেকে সন্ত্রাস ও দুর্নীতির বিস্তার ঘটেছে। তার অভিযোগ, ক্ষমতা ছাড়ার আগে বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে এবং সাবেক ক্ষমতাসীন দলের অনেক নেতা দেশ ছেড়ে পালিয়েছেন।

তিনি বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আইনানুগ পদক্ষেপ নেবে বলে তিনি আশা করেন। অতীতে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায়ও দায়ীদের বিচারের আওতায় আনার কথা বলেন তিনি।

বাকস্বাধীনতার বিষয়ে স্পিকার বলেন, বর্তমানে মানুষ সরকারের পাশাপাশি সরকারপ্রধানেরও সমালোচনা করতে পারছেন। তবে সমালোচনা হতে হবে ন্যায্য ও গঠনমূলক। আওয়ামী লীগের শাসনামলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, গত ১৭-১৮ বছরের দুঃশাসনের পর জনগণ একটি নির্বাচিত সরকার পেয়েছে। এ সরকার যেন জনকল্যাণে কাজ করতে পারে, সে জন্য পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করতে হবে। নির্বাচনী এলাকার মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাই তার প্রধান চিন্তা। কেউ যেন সাধারণ মানুষকে হয়রানি করতে না পারে, চাঁদাবাজি করতে না পারে কিংবা জোরপূর্বক জমি দখল করতে না পারে, সে বিষয়ে তিনি সতর্ক থাকার আহ্বান জানান।

লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়ে স্পিকার বলেন, মাদকের বিষয়ে পুলিশ ও প্রশাসনকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। দলের বড় কোনো নেতা মাদকের সঙ্গে জড়িত থাকলেও তাকে আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, লালমোহন ও তজুমদ্দিনে আর মাদকের বিস্তার দেখতে চান না। তার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় মাদকের ব্যাপক প্রসার ঘটেছে।

ধর্মীয় সম্প্রীতির বিষয়ে স্পিকার বলেন, মুসলমান হিসেবে অন্য ধর্মাবলম্বীদের নিরাপত্তা দেওয়া ও সহযোগিতা করা পবিত্র দায়িত্ব। প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। অন্য ধর্মের মানুষের ওপর যেন কেউ অত্যাচার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। এ সময় তিনি দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য উল্লেখ করে স্পিকার বলেন, এ গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হয়েছে এবং বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

অনুষ্ঠানে স্পিকার ১৫০ জন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ১০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করেন। পরে বিকেলে লালমোহনের মঙ্গল সিকদারে একটি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন তিনি।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});