কুমিল্লার লাকসামে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। তবে ডাউনলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে নাঙ্গলকোটের নাওটি ও লাকসাম উপজেলার আজগরা এলাকার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন এবং গন্তব্যে পৌঁছাতে বিলম্বের আশঙ্কা তৈরি হয়।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেসটি ওই এলাকায় পৌঁছালে ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাউনলাইনে চলাচল অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, ট্রেনটি উদ্ধারের জন্য লাকসাম রেলওয়ে জংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। সেখানে রেলওয়ে পুলিশের সদস্যরাও রয়েছেন।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.