বুধবার , ২১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ফরিদপুরে ৪ হাজার ইয়া*বাসহ মাদক কারবারি আটক


অক্টোবর ২১, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের নগরকান্দায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯২০ ইয়াবাসহ মো. জাফর সেখ (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে নগরকান্দা থানার তালমার মোড় বাজার এলাকায় ঢাকা-ফরিদপুর মহাসড়কের পূর্ব পাশে এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাফর সেখের সঙ্গে থাকা একটি কালো রঙের ট্রলি ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগের ভেতরে বিশেষভাবে তৈরি একটি চেম্বারে স্কচটেপে মোড়ানো পলিপ্যাকেট থেকে ৩ হাজার ৯২০ ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার মোট ওজন ৩৯২ গ্রাম। এ সময় তার প্যান্টের পকেট থেকে একটি স্মার্টফোনও উদ্ধার করা হয়।

আটক জাফর সেখ পাবনা জেলার বেড়া থানার রাজনারায়ণপুর এলাকার মো. জাহিদ সেখের ছেলে।

বুধবার (২১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শিরিন আক্তার। তিনি জানান, এ ঘটনায় নিয়মিত মামলা করে জাফর সেখকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে ফরিদপুর জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});