Dhakainfo24
ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট নিয়ে কোনো শঙ্কা দেখছে না ইসি

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১, ২০২৬ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই।

বুধবার (১ এপ্রিল) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন।

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের আসনের নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এ দুই আসনের ভোট নিয়ে আমি কোনো শঙ্কা দেখছি না।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রার্থীর ইশতেহার প্রচার অনুষ্ঠানে সহিংসতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতা মারা যান। এরপর দলটির প্রার্থীও মারা যান। ফলে ভোট বাতিল করে নতুন তফসিলে যেতে হয় ইসি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া আসন বগুড়া-৬ এখানেও নতুন করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭ টা বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত এ দুই আসনে একটানা ভোটগ্রহণ সম্পন্ন করবে নির্বাচন কমিশন (ইসি)।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।