বুধবার , ২১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আওয়ামী লীগকে এ দেশের মানুষ আর রাজনীতি করতে দেবে না: স্পিকার হাফিজ উদ্দিন


অক্টোবর ২১, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগকে লুটপাট, দুর্নীতি ও সন্ত্রাসের সঙ্গে জড়িত দল হিসেবে আখ্যা দিয়ে জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে সম্পদের পাহাড় গড়ে। আওয়ামী লীগ একটি দুর্নীতিবাজ ও সন্ত্রাসী দল। বাংলাদেশের মানুষ এ দলকে আর কখনো রাজনীতি করতে দেবে না।

বুধবার বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ আন্তঃসংসদীয় ইউনিয়নের (আইপিইউ) এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

মেজর হাফিজ বলেন, ২০০১ সালের নির্বাচনে শেখ হাসিনা তার সঙ্গে তোফায়েল আহমেদকে প্রতিদ্বন্দ্বিতা করতে দিয়েছিলেন। ওই নির্বাচনে তোফায়েল আহমেদ পরাজিত হওয়ার পর শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন, তার সঙ্গে নির্বাচনে জয়ী হওয়া কঠিন। এরপর ঢাকা থেকে একজন সন্ত্রাসীকে এনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করানো হয়। ওই ব্যক্তি দুর্নীতির মাধ্যমে লালমোহনে ৫০০ বিঘা জমি ও ঢাকায় একাধিক বাড়ি করেছেন। তবে ৫ই আগস্টের পর ওই ব্যক্তি সবকিছু ফেলে পরিবারসহ দেশ ছেড়ে পালিয়ে যান।

অনুষ্ঠানে তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তর এবং মেঘনার পাড়ে বিনোদনের জন্য একটি পার্ক নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি। পাশাপাশি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে চরমোজাম্মেল এলাকার সালাউদ্দিন ডাকাত নামে পরিচিত এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন। মাদকের বিরুদ্ধে যথাযথ আইন প্রয়োগের জন্যও প্রশাসনকে দিকনির্দেশনা দেন তিনি।

এর আগে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ তজুমদ্দিন উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});