Dhakainfo24
ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ধলেশ্বরীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক কিশোরের লাশ ১৯ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মুন্সীগঞ্জের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গত ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১টা ৫২ মিনিটের দিকে তিন বন্ধু ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। এ সময় দুইজন সাঁতরে তীরে উঠতে পারলেও অপর এক কিশোর নিখোঁজ হয়।
খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর বুধবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর নদী থেকে কিশোরের লাশ উদ্ধার করা হয়।
নিহত কিশোরের নাম মো. রাকিব (১৫)। তার পিতার নাম শাহাদত মাতব্বর, তিনি সৌদি প্রবাসী। রাকিবের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর বাচামারা খলিফাকান্দি গ্রামে। উদ্ধারকৃত লাশ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। উল্লেখ্য, নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার পরপরই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিসের সহায়তায় ব্যাপক অনুসন্ধান চালানো হয়।

 

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।