Dhakainfo24
ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় যুবদল কর্মী নিহত

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ফুলপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রিয়াদ হক (২৪) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন।

আজ বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার কাড়াহা এলাকায় ব্র্যাক অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অতিরিক্ত গতিতে চলা একটি ড্রামট্রাক গাড়ি সামনে থাকা অন্য একটি যানবাহনকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

এতে গাড়ির চালকসহ দুইজন ভেতরে আটকা পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গাড়ি কেটে তাদের উদ্ধার করে। গুরুতর আহত চালককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই রিয়াদ হকের মৃত্যু হয়।

নিহত রিয়াদ হক উপজেলার দিউ গ্রামের বাসিন্দা। তিনি পেশায় মাটির ঠিকাদার ছিলেন। ফুলপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দিউ গ্রামের কাঠ ব্যবসায়ী নবী হোসেনের জ্যেষ্ঠ পুত্র এবং যুবদল নেতা ওয়াহেদুজ্জামান মিঠুন ও একে,এম আরিফুল হকের ভাতিজা। এলাকায় তিনি যুবদলের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ (১ এপ্রিল) আসরের নামাজের পর দিউ মধ্যপাড়া এলাকায় নিজ বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে ও তাদের পারিবারিক কবরস্থানে দাহন করা হয়েছে।

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।