সিরাজগঞ্জের সরকারি বিএল স্কুলের শিক্ষার্থী সাকিব নিখোঁজ

সিরাজগঞ্জের সরকারি বিএল স্কুলের শিক্ষার্থী সাকিব নিখোঁজ

সিরাজগঞ্জের কাজীপুরে নিখোঁজের প্রায় এক মাস পরও সন্ধান মেলেনি দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ মাহতিম সাকিবের। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার পরিবার। ছেলের সন্ধান না পেয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তার মা-বাবা।

মাহতিম সাকিব উপজেলার তেকানী ইউনিয়নের চর কান্তনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের (বিএল স্কুল) দশম শ্রেণির শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা গেছে, গত ৯ অক্টোবর (শুক্রবার) কান্তনগর বাজার মোড় যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয় সাকিব। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

মাহতিম সাকিবের বাবা নজরুল ইসলাম জানান, নিখোঁজ হওয়ার এরপর থেকে সাকিবের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নং ৭৫১, তারিখ-১১-১০-২০২৬ ইং।

বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের (বিএল স্কুল) মঙ্গলবার প্রধান শিক্ষক আব্দুল্লাহ্ আল মামুন বলেন, মাহতিম সাকিব তাঁর প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী। সে স্কুলে আসছে না। তার বাবা ও মা তাঁকে নিখোঁজের বিষয়টি বিস্তারিত জানিয়েছেন। সাকিব ভালো ছেলে ছিল। তবে কী কারণে সে নিখোঁজ হয়েছে, তা তিনি জানেন না। নিখোঁজ মাহতিম সাকিবের কোনো সন্ধান পেলে ০১৭৮৫০৫৮৬২৬ নম্বরে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এবিষয়ে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, নিখোঁজ শিক্ষার্থীর বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: Daily Bangladesh