“ভাইরাল মধ্যমা” – “সার্কাস সাংবাদিকতা”

পরীমণির সাহসিকতা ও বুদ্ধিমত্তা আমাকে বরাবরই অবাক করে। সে মিডিয়াকে ফোকাস করার কৌশল জানে। মধ্যমা প্রদর্শন অনেক বুদ্ধিবৃত্তিক কাজ। এটা একটা ইঙ্গিত। একটা সাংকেতিক প...

"ভাইরাল মধ্যমা" - "সার্কাস সাংবাদিকতা"

ফেসবুক জুড়ে পরীমনির মধ্যমা প্রদর্শনের আগুন জ্বলছে। ঢালিউডের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে রাজধানীর একটি ফ্যাশন শোতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে অনুষ্ঠান চলাকালীন হঠাৎ মধ্যাঙ্গুলি প্রদর্শন করে মঞ্চ ছেড়ে চলে যান এই অভিনেত্রী। আর যাই হোক তাঁর উপস্থিত বুদ্ধি আমাকে বিস্মিত করেছে!

পরীমণির সাহসিকতা ও বুদ্ধিমত্তা আমাকে বরাবরই অবাক করে। সে মিডিয়াকে ফোকাস করার কৌশল জানে। মধ্যমা প্রদর্শন অনেক বুদ্ধিবৃত্তিক কাজ। এটা একটা ইঙ্গিত। একটা সাংকেতিক প্রদর্শন। সে এক্ষেত্রে সাহসী ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। কিন্তু পরীমণির বুদ্ধিমত্তার কাছে মোজো সাংবাদিকরা হেরেছেন!

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, অনুষ্ঠানে পরীমনিকে উদ্দেশ্য করে উপস্থিত সাংবাদিকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকলে একপর্যায়ে এতে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের দিকে মধ্যাঙ্গুলি প্রদর্শন করেন তিনি।

আমার প্রশ্ন হলো সাংবাদিকরা পরীমণিকে বা কাউকে "ভুয়া" "ভুয়া" বলতে যাবেন কেন? এটা কি সাংবাদিকতার কাজ। আপনারা অপছন্দ হলে পরীমণির সংবাদ কভার করা থেকে বিরত থাকবেন। তাকে আপনারা "ভুয়া" বলতে যাবেন কেন? সাংবাদিক কথা বলবে কলম, কীবোর্ড বা ভয়েস রেকর্ডিংয়ের ভাষায়। আপনারা "ভুয়া" বলতে যাবেন কেন?

ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে পরীমনির মধ্যাঙ্গুলি প্রদর্শন এবং সাংবাদিকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়ার ঘটনা নিয়ে চলছে নানা মন্তব্য ও সমালোচনা।

বাসে যাচ্ছিলাম- যাত্রীদের আলোচনায় মুখর ছিলো "পরীমণির মধ্যমা!" কান পেতে শুনছিলাম কথাগুলো। সামনে, পিছে, দু-পাশে কমবেশি সবাই মন্তব্য ছুড়ে দিচ্ছেন যার গুছানো সার সংক্ষেপ তুলে ধরলাম।

যাত্রীরা পরস্পরে কথা বলছেন-
পরীমণির মধ্যমা-কি অনেকের ঘুম হারাম করে দিছে!!
মুচকি হেসে কেউ বলছে- মধ্যমা মানে জানেন তো? ঐ…টা…বুঝছেন?
– আচ্ছা- মধ্যমা দেখাইছে তো কী হইছে!
– আরে, এতেই তো ঘুম হারাম অনেকের! ছটফট করতাছে! কী দেখাইলোরে…
– ক্যান, অন্য কিছু দেখতে চাইছিলো নাকি? বললেন- বাসের সুপারভাইজার। সবার অট্টহাসি…

পরীমণি কী দেখাইলোরে….. সবার অট্টহাসি..

একজন বুদ্ধিমান বয়স্ক মানুষ বলছেন, দেশটা গ্যাছে। পুরাই ডুইবা গ্যাছে। পরীমণি কি করলো না করলো এই নিয়া এত মাতামাতি করার কি আছে!
জবাবে মধ্য বয়সী বুদ্ধিমান একজন বলছেন, দেখুন-
পরীমণি- দুর্ণিবার সাহসি। অদম্য এক নারী। সে সুন্দরী। সে যৌবনবতী। সে বুদ্ধিমতি। সে সংগ্রামী। সে কৌশুলী। সে প্রতিবাদী।
তার কাছে সাংবাদিকরা হেরে গেছে! একেবারেই হেরে গেছে!!

জবাবে অপরজন বলছেন-
মনে রাখবেন- পরীমণি একটা অগ্নিপিন্ড। সে মরলেও হেসে হেসে মরবে। লড়াই করে মরবে। যারা জ্বলে পুড়ে মরছেন, তারা- ওর সাথে পারবেন না! কারণ তাহারা অনেক আগেই হেরে গেছেন!

আরেকজন বলছেন-
পরীমণির পিছনে কেন এত লেগেছেন- আপনারা! এটা কি সাংবাদিকতার কোনো ইসু! মজো সাংবাদিকতা শেষ করে দিবে- সাংবাদিকতার শেষটুকুও, দেইখেন!!

এসব শুনে আর নিতে পারছিলাম না। ভাবলাম বাস থেকে নেমে যাই। পরের স্টপেজে নেমে গেলাম। আর মনে মনে ভাবলাম- সাংবাদিকতাও এখন সার্কাসে পরিণত হয়েছে। হায়রে মোজো সাংবাদিকতা! হায়রে পেশার বেহাল দশা!!

এখনো সময় আছে ঘুরে দাঁড়ানো। পরীমণির খামছি, বকা বা অশ্লীলতা সাংবাদিকতার এত গুরুত্বপূর্ণ ইসু হতে পারেনা। দেশে অনেক সমস্যা, সঙ্কট ঘনীভুত হচ্ছে। দ্রব্যমূল্য, বিদু্যৎ, গ্যাস, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা, কর্মসংস্থান, অর্থনীতির খুব খারাপ অবস্থা।

আরো কত সমস্য আছে দেশে। আছে সম্ভাবনাও। তাই পরীমণিকে নিয়ে ব্যস্ত না থেকে- বিভিন্ন জাতীয় ইসু নিয়ে কাজ করুন। আর পরীমণি ইসু- স্টপ ইট, জাস্ট স্টপ ইট।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: Daily Bangladesh · মতামত