প্রথম শ্রেণিতে ভর্তিতে শিক্ষার্থীর বয়স বৃদ্ধি, ২য়–৯ম পরীক্ষা কত নম্বরে

বেসরকারি স্কুলের ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ছয় বছর নির্ধারণ করা হয়েছে এবং ভর্তির পদ্ধতি সংশোধিত হয়েছে।

প্রথম শ্রেণিতে ভর্তিতে শিক্ষার্থীর বয়স বৃদ্ধি, ২য়–৯ম পরীক্ষা কত নম্বরে
দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে। প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ৫ বছরের বেশি হতে হবে

বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের (মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়েছে। নতুন নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ন্যূনতম বয়স পাঁচ বছর থেকে বৃদ্ধি করে ছয় বছর নির্ধারণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা–২০২৭’ জারি করা হয়। সেখানে বয়সের কথা তুলে ধরা হয়েছে।

এর আগে গত ১৩ অক্টোবর ২০২৬ জারি করা নীতিমালায়, ২০২৫ সালের ভর্তি নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স নির্ধারণ করা হয়েছিল পাঁচ বছর। নতুন নীতিমালায় সেই বয়সসীমা এক বছর বাড়ানো হয়েছে।

গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা–২০২৭’ জারি করা হয়।

নীতিমালায় বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি–২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি ছয় বছর বা তার বেশি, তবে অবশ্যই সাত বছরের কম হতে হবে [জন্মতারিখ ০১–০১–২০২০ থেকে ৩১–১২–২০২০ পর্যন্ত]। শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ ৫ (পাঁচ) বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।

ভর্তি পরীক্ষার পদ্ধতি

প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আবশ্যিকভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীর তালিকা প্রস্তুত করার পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকাও প্রস্তুত রাখতে হবে। নির্বাচিত শিক্ষার্থী নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তির ব্যবস্থা করতে হবে।

দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে হবে।

ভর্তি পরীক্ষার সময় ও মানবণ্টন

দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পূর্ণমান—৫০, বাংলা–১৫, ইংরেজি–১৫ ও গণিতে–২০ নম্বর থাকবে। ভর্তি পরীক্ষার সময় হবে এক ঘণ্টা।

চতুর্থ থেকে নবম শ্রেণি পর্যন্ত পূর্ণমান—১০০, বাংলা–৩০, ইংরেজি–৩০ ও গণিতে–৪০ নম্বর থাকবে। ভর্তি পরীক্ষার সময় হবে দুই ঘণ্টা।

প্রতিষ্ঠানপ্রধানেরা নিজ নিজ প্রতিষ্ঠানের শূন্য আসনসংখ্যা উল্লেখপূর্বক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ও প্রচার করবেন। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জাতীয়/স্থানীয় পত্রিকায়/ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ব্যাপক প্রচারের ব্যবস্থা নেবেন।

ভর্তির আবেদন ফরমের মূল্য ও ভর্তি ফি

অনলাইনে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের জন্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের জন্য সর্বোচ্চ ২৫০ টাকা গ্রহণ করা যাবে। সেশন চার্জসহ ভর্তি ফি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে নির্ধারণ করতে হবে।

  • মাধ্যমিকে ভর্তির নীতিমালা দেখতে এখানে ক্লিক করুন

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: প্রথম আলো · শিক্ষা