Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

হালুয়াঘাটে দরবার শরিফে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২, ২০২৬ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সদর ইউনিয়নের রঘুনাথপুর (দর্শারপাড়) এলাকার খাজার দরবার আউলিইয়াবাগ শরিফে হামলা, বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার বিকেলে হালুয়াঘাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দরবার শরিফের খাজা মো. মোসলেম উদ্দীন লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে আমার ভক্ত মুরিদানদের আল্লাহ তাআলার এলেম শিক্ষা দিয়ে আসছি, প্রতিবছর বাৎসরিক দোয়া মাহফিলেরও আয়োজন করে থাকি। এবার স্থানীয় লোকদের নিষেধের কারণে তা আমি বন্ধ রাখি।”

তিনি আরও বলেন, “গতকাল সন্ধ্যায় একদল দুর্বৃত্ত হঠাৎ করে খাজার দরবার শরিফে হামলা চালায়। এ সময় তারা দরবারের বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে এবং বসতবাড়িতে হামলা চালিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।”

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। নিরীহ মানুষের ওপর হামলা, ধর্মীয় স্থাপনায় ভাঙচুর কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।” এ ঘটনায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ক্ষতিপূরণের দাবিও জানানো হয়। সংবাদ সম্মেলনে দরবার শরিফের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।