এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী

এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী

দেশের চলমান পরিস্থিতিতে জুলাই আন্দোলনের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে আজ সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সংলাপ শুরু হচ্ছে।

এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল আজ দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবে।

প্রতিনিধিদলে নাহিদ ইসলাম ছাড়াও থাকবেন দলটির সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: Daily Bangladesh · রাজনীতি