Dhakainfo24
ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎ বিভ্রাট, নিরবচ্ছিন্ন পাঠদানের স্বার্থে স্কুলের আইপিএস কিনতে এক মাসের বেতন দিলেন ডেপুটি স্পিকার

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৪, ২০২৬ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

প্রচণ্ড গরম ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে দুই শিফটে শিশুদের পাঠদান ব্যাহত হচ্ছিল, আজ শনিবার সকালে কলমাকান্দা উপজেলার ‘মুক্তি প্রি-ক্যাডেট স্কুল’ আকস্মিক পরিদর্শনে গেলে অভিভাবকদের দাবির মুখে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কোমলমতি শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন পাঠদানের স্বার্থে আইপিএস কিনতে নিজের এক মাসের বেতনের সমপরিমাণ এক লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন। তাৎক্ষণিকভাবে এই মানবিক সহায়তা প্রদানের ঘোষণা পেয়ে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ এলাকাবাসী অভিভূত হয়েছেন।

ওই স্কুলের শিক্ষকরা জানায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আকস্মিকভাবে স্কুলটি পরিদর্শনে যান। এই সময় স্কুলের সহকারী পরিচালক এনামুল হক তালুকদার তাকে স্বাগত জানান। প্লে-গ্রুপ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত দুই শিফটে চার শতাধিক শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে। কিন্তু সাম্প্রতিক

ডেপুটি স্পিকারের উপস্থিতির খবর পেয়ে স্কুলের গেটে জড়ো হন অভিভাবকরা। রুমা আক্তার, মরিয়ম, পিংকি সাহা ও রিমা আক্তারসহ বেশ কয়েকজন অভিভাবক বিদ্যুৎ সমস্যার কথা ডেপুটি স্পিকারের নিকট তুলে ধরেন এবং শিশুদের নিরবচ্ছিন্ন পাঠদানের স্বার্থে একটি আইপিএস স্থাপনের অনুরোধ জানান।

অত্যন্ত গুরুত্বের সঙ্গে অভিভাবকদের কথা শুনে ব্যারিস্টার কায়সার কামাল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘স্কুল কর্তৃপক্ষ বা অন্য কারও অপেক্ষায় না থেকে আমি নিজেই এই সমস্যার সমাধান করছি। আইপিএস কেনার জন্য আমি আমার এক মাসের বেতন এক লাখ টাকা দিয়ে দিলাম। আপনারা শিশুদের জন্য দ্রুত একটি ভালো মানের আইপিএস কিনে নেবেন।’

ডেপুটি স্পিকারের এই অভাবনীয় ও দ্রুত সিদ্ধান্তে উপস্থিত অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। তারা হর্ষধ্বনি ও করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান।

স্কুল পরিচালনা পর্ষদ ও শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে এই সময় ডেপুটি স্পিকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।