সোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় আতা ফল পাড়া নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাতে হত্যা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৬, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়া শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রবিন (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আতা ফল পাড়া নিয়ে সৃষ্ট বিরোধের জেরে রোববার (৫ এপ্রিল) রাত ৯টা ৩০ মিনিটের দিকে শহরের ফুলবাড়ি দক্ষিণপাড়া শিববাটি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রবিন শহরের উত্তর চেলোপাড়া এলাকার মিরাজের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে আতা ফল পাড়াকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে রবিনের কথা-কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, সেই বিরোধ মীমাংসার কথা বলে রোববার রাতে রবিনকে কৌশলে ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকায় ডেকে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিন নির্ধারিত স্থানে পৌঁছামাত্র আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে রয়েছে।

নিহতের মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এবং এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।