মঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

কালিগঞ্জ উপজেলা জামাতের ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

ঢাকা ইনফো২৪
মে ১২, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কালীগঞ্জ উপজেলা শাখা। সম্প্রতি প্রকাশিত তালিকায় উপজেলার ১১টি ইউনিয়নে মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নাম প্রকাশ করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় জনগণের সেবা, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়েই এ প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। ঘোষিত তালিকা অনুযায়ী প্রার্থীরা হলেনঃ ১। সুন্দরপুর ও দুর্গাপুর ইউনিয়ন — মাওলানা আলীনুর রহমান ২। জামাল ইউনিয়ন — মোঃ মোস্তাফিজুর রহমান বাবলু ৩। কোলা ইউনিয়ন — মোঃ মোক্তার হোসেন ৪। নিয়ামতপুর ইউনিয়ন — মাওলানা মনিরুজ্জামান মিঠু ৫। সীমলা রোকনপুর ইউনিয়ন — মোঃ এরশাদ আলী ৬। ত্রিলোচনপুর ইউনিয়ন — মোঃ শরিফুল ইসলাম ৭। রায়গ্রাম ইউনিয়ন — মোঃ আশরাফ আলী ৮। মালিয়াট ইউনিয়ন — মোঃ আহসান হাবিব ৯। বারোবাজার ইউনিয়ন — মোঃ আরশেদ আলী পাতা ১০। কাষ্টভাঙ্গা ইউনিয়ন — মোঃ আব্দুস সবুর মৃধা ১১।

রাখালগাছি ইউনিয়ন — মোঃ শফিকুল ইসলাম দলীয় নেতাকর্মীরা জানান, তৃণমূলের মতামতের ভিত্তিতে যোগ্য ও জনবান্ধব ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন, জনগণের সমর্থনে প্রার্থীরা নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এদিকে প্রার্থী তালিকা প্রকাশের পর বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।