Dhakainfo24
ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে অবৈধভাবে পেট্রোল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৬, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলা প্রশাসন বালিয়াডাঙ্গা বাজারের মিনারুল স্টোর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায়। অভিযানের শুরুতেই দোকান থেকে প্রায় ১০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। পরে ব্যবসায়ীর দেওয়া তথ্যের ভিত্তিতে তার গুদামে অভিযান চালিয়ে আরও প্রায় ৬০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।

অভিযানকালে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া যায় যে, ব্যবসায়ী মিনারুল ইসলাম অনুমোদন ছাড়াই পেট্রোল মজুদ করে তা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছিলেন। এছাড়া অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণ ও বিক্রির দায়ও তার বিরুদ্ধে প্রমাণিত হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক।

তিনি জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির দায়ে মিনারুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাকে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। তিনি আরও বলেন, উদ্ধারকৃত পেট্রোল স্থানীয়দের মধ্যে সরকার নির্ধারিত দামে বিক্রি করা হয়েছে, যাতে সাধারণ মানুষ ন্যায্য মূল্যে জ্বালানি সংগ্রহ করতে পারে। এ ধরনের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি রোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির প্রবণতা বেড়েছে। প্রশাসনের এমন অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।