Dhakainfo24
ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

গাইবান্ধায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৬, ২০২৬ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার পলাশবাড়ীতে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের শিকার শিশুটি গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এঘটনায় রিফাত (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন রোববার রাতে এই মামলা করেন ভুক্তভোগী শিশুটির বাবা। এর আগে ৪ এপ্রিল সন্ধ্যায় উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রিফাত ওই এলাকার আজাদুল মিয়ার ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার দিকে ভুক্তভোগী শিশুটি গাভীর দুধ আনার জন্য তাদের পাশের বাড়িতে যায়। দুধ নিয়ে ফেরার পথে মুখ চেপে ধরে নিয়ে বাঁশঝাড়ে ধর্ষণ করে অভিযুক্ত রিফাত। এক পর্যায়ে মেয়েটির আত্ম চিৎকারে স্থানীয়রা টের পেলে রিফাত পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সারোয়ারে আলম খান বলেন, ধর্ষণের শিকার শিশুটি গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি রয়েছে। আমরা আসামিকে ধরার চেষ্টা করছি




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।