Dhakainfo24
ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ময়মনসিংহে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ৩৩টি মামলায় অর্থদণ্ড

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৬, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রশাসন ময়মনসিংহ-এর নির্দেশনায় সোমবার ময়মনসিংহ সদরসহ বিভিন্ন উপজেলায় সড়ক পরিবহন আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে মোট ৩৩টি মামলায় অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

গৌরীপুর উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা-এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে রেজিস্ট্রেশন ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ৪টি মামলায় জরিমানা করা হয়। তারাকান্দা উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. নাজমুস ছালেহীন-এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ৮টি মামলায় জরিমানা করা হয়।

ফুলবাড়ীয়া উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালনার বিরুদ্ধে অভিযান চালিয়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ১৮টি মামলায় অর্থদণ্ড আরোপ করেন। গফরগাঁও উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ ও মহাসড়ক আইন, ২০২১ অনুযায়ী লাইসেন্স ও হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে ৩টি মামলায় অর্থদণ্ড দেওয়া হয়।

জেলা প্রশাসন জানায়, জনস্বার্থে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং আইন মানার সংস্কৃতি গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সকলকে ট্রাফিক আইন মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।