Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

সভাপতি বেগ ফারুক, সম্পাদক রাকিব

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৭, ২০২৬ ৯:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বেগ ফারুক আহমেদ সভাপতি এবং রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল/২৬) রাতে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব হুমায়ুন কবীর। সভায় উপস্থিত সাধারণ সদস্যদের আলোচনা ও মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

নতুন কমিটি গঠনের মাধ্যমে প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি কমল সরকার, কাজী আব্দুল্লাহ আল আমীন, সিনিয়র সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, সাবেক সহ-সভাপতি তিলক রায় টুলু, সাবেক সাধারণ সম্পাদক সুজিত কুমার দাস, মো. আনোয়ার হোসেন শাহীন, আলী হায়দার রবিন, শফিকুল ইসলাম স্বপন ও শেখ মো. বিপ্লবসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক অর্থ সম্পাদক শামীম খান, সাবেক সহ-সাধারণ সম্পাদক সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, সাবেক সাংস্কৃতিক সম্পাদক ওবায়দুর রহমান, সদস্য আরিফ আহমেদ, ফারুক আহমেদ ও মো. কামাল উদ্দিনসহ আরও অনেকে। সভায় নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে সবাই একসঙ্গে কাজ করে প্রেসক্লাবের মর্যাদা ও পেশাগত মান উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।