Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

পাংশায় চাঁদার দাবীতে প্রবাসীর স্ত্রীকে মারধর, থানায় লিখিত অভিযোগ দায়ের

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৭, ২০২৬ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের জলিল পাড়া গ্রামে চাঁদার দাবীতে প্রবাসীর স্ত্রীকে মারধর ও বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। একই সাথে ২৫ হাজার টাকা ২ বারে নিয়েছে বাকি ৭৫ হাজার টাকা না পেয়ে ক্ষুদ্ধ হয়ে প্রবাসীর স্ত্রীকে মারধর করার অভিযোগে ওই প্রবাসীর স্ত্রী বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সুত্রে ও ওই প্রবাসীর স্ত্রীর সাথে কথা বলে জানাগেছে, তার স্বামী মালেশিয়া প্রবাসী এলাকায় বিএনপি নামধারী কতিপয় যুবক বিভিন্ন সময় তাকে কু প্রস্তাব দিয়ে আসছিল তাদের ডাকে সারা না দেওয়া ওই নারীর নিকট ১ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। বিভিন্ন সময় ভয়দেখিয়ে ওই নারী নিকট থেকে ২৫ হাজার টাকা নিয়েছে বলে অভিযোগ ওই প্রবাসীর স্ত্রীর।

অভিযোগ কারী নারী বলেন একই এলাকার ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম শেখ, একই গ্রামের দিলিপ খন্দকারের ছেলে সামসুলসহ ৪ জন বিভিন্ন সময় তাকে হুমকি ধুমকি দিয়ে আসছে।

সবশেষ গত ৩ এপ্রিল রাত আনুমানিক ৮টার দিকে আলীমসহ বেশ কয়েকজন ওই নারীর বাড়িতে গিয়ে বি শৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করলে স্থানীয় লোকজন বিষয়টি নিয়ে কথা বলার একপর্যায়ে তারা সেখান থেকে চলে যায় এবং হুমকি দিয়ে বাকি টাকা দ্রুত সময়ের মধ্যে না দিলে পথে ঘাটে তাকে নাজেহাল করবে বলেও হুমকি দিয়েছে বলে প্রবাসীর স্ত্রী জানান।

এ ব্যাপারে যশাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম শেখ অভিযোগ অস্বীকার করে বলেন এসব মিথ্যা ও বানোয়াট ওই নারী খারাপ চরিত্রের এলাকার মধ্যে কোন নোংরামো না করার জন্য তাকে বলা হয়েছে।

এ ব্যাপারে পাংশা মডেল থানার এস আই মো: জাহাঙ্গীর হোসেন বলেন একটা লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।