Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ধ্বংস করা মার্কিন বিমানের নতুন তথ্য প্রকাশ করল ইরান

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৭, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ইরানের দক্ষিণ ইসফাহান অঞ্চলে ভূপাতিত একটি আমেরিকান সি-১৩০ সহায়ক বিমানের ধ্বংসাবশেষ ও পাইলটের নথিপত্র সংবলিত একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আইন-প্রয়োগকারী সংস্থা ফরাজা।

ইসফাহানের দক্ষিণাঞ্চলে মার্কিন সহায়ক বিমান বিধ্বস্ত হওয়ার খবরে পর, ইরানি পুলিশ ওই এলাকায় শত্রু বিমান প্রতিরোধ অভিযানের নতুন কিছু ছবি প্রকাশ করে। ফরাজা জানায়, গত ৫ এপ্রিল তাদের বিশেষ ইউনিটের সদস্যদের গুলিতে যুক্তরাষ্ট্রের আগ্রাসী বাহিনীর একটি সহায়ক বিমান ধ্বংস হয়।

স্থানীয় সূত্রগুলোর মতে, বিমানটি ইসফাহান প্রদেশের দক্ষিণাঞ্চলে গুলি করে নামানো হয়। প্রকাশিত ভিডিওতে বিমানের ধ্বংসাবশেষের পাশাপাশি পাইলটের ফেলে যাওয়া নথিপত্র ও সরঞ্জাম দেখা যায়; এবং জানানো হয়েছে, পাইলটটি একজন নারী ছিলেন।

ছবিগুলো প্রকাশ এই অভিযান সম্পর্কে নতুন তথ্য প্রদান করছে। একই সঙ্গে আবার পুলিশের বিশেষ বাহিনীর শত্রু হুমকির মোকাবিলায় সক্ষমতা ও প্রস্তুতির প্রমাণ করেছে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।