Dhakainfo24
ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৮, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি জেলায় নিউটন চাকমা (৪৭) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৮ এপ্রিল) সকালে জেলা সদরের আকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিউটন চাকমা রাঙ্গামাটির মগবান ইউনিয়নের বাসিন্দা এবং মৃত সোনাধন চাকমার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিউটন চাকমা তার এক সহকর্মীকে সঙ্গে নিয়ে ওই এলাকায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ করে একদল সশস্ত্র ব্যক্তি এসে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সঙ্গে থাকা অপর ব্যক্তি প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে সক্ষম হন।

ঘটনার পর সংগঠনটির পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ (গণতান্ত্রিক) গ্রুপকে দায়ী করেছে সংগঠনটি। তবে অভিযোগটি অস্বীকার করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক। তাদের দাবি- এটি ইউপিডিএফের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।

খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।