Dhakainfo24
ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

নাটোরে তেল না দেওয়ায় সড়ক অবরোধ, ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৮, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের বড়াইগ্রামে ফিলিং স্টেশনে তেল না দেওয়ায় বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ পরে গোপনে তেল বিক্রির দায়ে পাটোয়ারী ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরের দিকে বড়াইগ্রামের বনপাড়া এলাকায় পাটোয়ারী পেট্রোল পাম্পে এই ঘটনা ঘটে বলে জানান, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। সড়কে যান চলাচল ও পাম্পে তেল বিক্রি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সুত্রে জানা যায়, বড়াইগ্রামের পাটোয়ারী ফিলিং স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষ। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল ১৫ থেকে ২০ মিনিট বন্ধ হয়ে পড়ে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন এবং দ্রুত সড়ক অবমুক্ত করেন। এসময় ওই ফিলিং স্টেশনটির লোকজন নিয়ম উপেক্ষা করে গভীর রাতে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ট্যাগ অফিসারকে না জানিয়ে প্রায় ২৬০০ লিটার পেট্রোল বিক্রি করার খবর পান তিনি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাটোয়ারী ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, তাদের তেলের মজুত ছিলো ৩৭০০ লিটার, তারা না জানিয়ে ২৬০০ লিটার তেল বিক্রি করেছে। ট্যাগ অফিসারের উপস্থিতিতেই তেল বিতরণ, বিক্রি ও মনিটরিং হবে। তাদের কথার সাথে কাজের মিল না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের কাছে মুচলেকাও নেওয়া হয়েছে। এখন তেল বিতরণ স্বাভাবিকভাবে চলছে। তেল বিতরণে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।