Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

দিরাইয়ে পৃথক সংঘর্ষে নিহত ২, এলাকায় উত্তেজনা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৯, ২০২৬ ৯:০১ পূর্বাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাঁস খাওয়া ও ধান শুকানোর খলার ট্রলি ওঠানোকে কেন্দ্র করে পৃথক সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বুধবার সন্ধ্যার পরে উপজেলার রাফিনগর ইউনিয়নের রফিনগর ও ছাদিরপুর গ্রামে ঘটনা দুটি ঘটে।

সংঘর্ষে নিহতরা হলেন, উপজেলার রাফিনগর ইউনিয়নের ছাদিরপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে আহাদ নুর (২৫) এবং রাফিনগর ইউনিয়নের রফিনগর গ্রামের মৃত তাহের আলীর ছেলে মোঃ গিয়াস উদ্দিন (৫৫)।

জানা গেছে, উপজেলার রাফিনগর ইউনিয়নের ছাদিরপুর গ্রামে আহাদ নুর (২৫) ও প্রতিপক্ষ হোসাইন (৫০), মাসুম (২৫) ধান শুকানোর খলায় ট্রলি ওঠানোকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে আহাদ নুর গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, একই উপজেলার রাফিনগর ইউনিয়নের রফিনগর গ্রামের মোঃ গিয়াস উদ্দিন (৫৫) ও প্রতিপক্ষ আব্দুল জিহাদের মধ্যে হাঁস ধরা নিয়ে কথা-কাটাকাটির জের ধরে সংঘর্ষ হয়। এতে গিয়াস গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সত্যতা নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।