Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা: সিইসি

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৯, ২০২৬ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা সমন্বয় সেলে শেরপুর-৩ ও বগুড়া-৬ এর নির্বাচন মনিটর করা শেষে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, ‘আমরা কন্ট্রোল রুমটা ভিজিট করতে আসলাম। আমরা আসন দুইটিতে ড্রোন থেকে আরম্ভ করে এভরিথিং ইউজ করছি। সম্পূর্ণ সায়েন্টিফিক মেথডে আমরা কেন্দ্রীয়ভাবে এটা মনিটর করছি। আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেমন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, এইটাও যাতে অন্তত ওর চাইতে ভালো ছাড়া খারাপ না হয়, সেটাতে আমরা জোর দিয়েছি। সুন্দরভাবে ও স্মুথলি এই ইলেকশনটা যাতে হয়, সেজন্য সব ধরণের অ্যারেঞ্জমেন্ট আমরা নিয়েছি।’

তিনি আরো বলেন, ‘শেরপুরটা বর্ডারিং এলাকা। ওখানে আর্মিকে বর্ডার থেকে একটু দূরে থাকতে হয়। এজন্য আমরা ওখানে ডেপ্লয়মেন্ট অফ বিজিবিটা বাড়িয়েছি। বিজিবিকে আমরা ইফেক্টিভলি ইউজ করছি, র‍্যাবকে ইউজ করছি, তারপর আনসার, পুলিশ উনারাতো আছেনই।’

শেরপুর ও বগুড়ার নির্বাচনের পরিস্থিতি জানিয়ে সিইসি বলেন, ‘সকাল সাড়ে সাতটার সময় আমি প্রথম রিপোর্ট পাই। সেখানে পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক আছে বলে জানানো হয়েছে। মানুষ নির্ভিঘ্নে আসছে, ভোট দিচ্ছে। বাই-ইলেকশনে সাধারণত একটা টেনডেন্সি থাকে ভোটার টার্ন আউট কম হওয়ার। তারপরেও দেখা যাক কি হয়। তবে মানুষ শান্তিপূর্ণভাবে আসছে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে তারা নিজ বাড়িতে ফেরত যাচ্ছে।’

এ সময় চট্টগ্রামের দুইটা আসনের ফলাফল এখন কোন অবস্থায় আছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আদালতের সাব-জুডিস ম্যাটার। এগুলো আদালত সিদ্ধান্ত যখন যেরকম দেয়, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব। ওটা আদালতের ব্যাপার, আমাদের কোনো নিয়ন্ত্রণে নেই।’

বিগত সরকারের আমলে স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে ৩টি চিঠি দিয়েছিল। ইসি কি ওই চিঠির আলোকে এগুচ্ছে নাকি নতুন সরকারের সঙ্গে আলোচনা করবে জানতে চাইলে তিনি আরো বলেন, ‘এখন এটা নিয়ে কথা বলতে চাই না। এ বিষয়ে সরকারের সাথে বসতে হবে।অনেক আলাপ-আলোচনা করতে হবে। আইন-কানুন আছে, এই যে অধ্যাদেশগুলো জারি হয়েছে এগুলো পাস করার ব্যাপার আছে। সবকিছু মিলিয়ে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে পরে আমরা সরকারের সাথে আলাপ-আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছাব।’

সংসদে দুই দলই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা করছেন। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে এক সংসদ সদস্যের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘এগুলো এখন অপ্রাসঙ্গিক। আজকের ভোটের সাথে এটার সম্পর্ক নেই। আর এগুলো নিয়ে মামলা হয়েছে। এগুলো এখন সাব-জুডিস ম্যাটার। এগুলো নিয়ে আমি মন্তব্য করতে চাই না। পার্লামেন্টের আলোচনা নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। আর যেটা হাইকোর্টে বিচারাধীন বিষয়, সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না।’

আজ সকাল সাড়ে সাতটা থেকে এ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।