Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৯, ২০২৬ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারীর কিশোরগঞ্জে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলা নববর্ষ উদযাপনে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান সভায় সভাপতিত্ব করেন এবং উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন সঞ্চালনা করেন। সভায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বড়ভিটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমান, সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী (গ্রেনেট বাবু), রণচন্ডী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন, কিশোরগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মাহফুজার রহমান, কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু প্রতাব চন্দ্র, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, সামাজিক সংগঠন নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।