Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

জমি দখল ও জালিয়াতি মামলায় আলোচিত বেলায়ত কারাগারে

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৯, ২০২৬ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

ভূমি দস্যুতা, প্রতারণা ও জালিয়াতির একাধিক অভিযোগে কক্সবাজার সদরের কলাতলীর আলোচিত বেলায়ত হোসেনকে অবশেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে কক্সবাজারের দ্রুত বিচার আইনের আদালতের বিচারক আসাদ উদ্দিন আসিফ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ১৩৫/২৬ নম্বর মামলার বাদী মেহেদী হাসান। মামলার আইনজীবী অ্যাডভোকেট বাপ্পি শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন।

তার ভাষ্য, বেলায়ত হোসেনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় প্রতারণা, জালিয়াতি ও দ্রুত বিচার আইনে অন্তত নয়টি মামলা রয়েছে। এছাড়া আদালতে আরও ডজনাধিক মামলা বিচারাধীন রয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অভিযোগ করেন, পিবিআই- সংক্রান্ত একটি আত্মসাতের মামলায় কারাভোগের পর আরও বেপরোয়া হয়ে ওঠেন বেলায়ত। সম্প্রতি তিনি তার ভাইসহ কয়েকজন উৎশৃঙ্খল নারীকে সঙ্গে নিয়ে মেহেদী হাসানের জমির দেয়াল ভেঙে দখলের চেষ্টা করেন। পরে ভুক্তভোগী আদালতে দ্রুত বিচার আইনে মামলা করেন।

তিনি আরও বলেন, পর্যটন এলাকার ফাঁকা বা বিরোধপূর্ণ জমি টার্গেট করে বেলায়ত ও তার চক্র ভুয়া কাগজপত্র তৈরি করে মামলা জটিলতা সৃষ্টি করে। এতে প্রকৃত মালিকরা হয়রানির শিকার হয়ে অনেক সময় আপস বা জমি ছেড়ে দিতে বাধ্য হন।

আইনজীবীর দাবি, জমি দখলের ক্ষেত্রে বেলায়ত চক্র ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি এবং প্রভাব খাটানোর কৌশল ব্যবহার করে থাকে। এর মাধ্যমে ভুক্তভোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। দৃশ্যমান কোন ব্যবসা-বানিজ্য না করার পরে শুধুমাত্র জাল-জালিয়াতি কর কোটি কোটি টাকার মালিক হয়েছেন তিনি।

এছাড়া ২০১৯ সালের কোভিড পরিস্থিতির সময় পিবিআইয়ের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে জালিয়াতির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ওই ঘটনায় তিনি কিছুদিন কারাভোগ করেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, মহেশখালীর বাসিন্দা সিরাজ আহমদের ছেলে বেলায়ত হোসেন দীর্ঘদিন ধরে কলাতলী ও ঝিলংজা এলাকায় ‘ল্যান্ড লর্ড’ হিসেবে পরিচিতি গড়ে তুলেছেন।

স্থানীয়দের দাবি, জমি কেনাবেচার তথ্য পেলেই বেলায়ত চক্র ভুয়া দলিল তৈরি করে মামলা দায়ের করে। এতে প্রকৃত মালিকরা আইনি জটিলতায় পড়ে শেষ পর্যন্ত আপস করতে বাধ্য হন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।