মৌলভীবাজারের জুড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুত করা প্রায় ১৪’ শ লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন বুধবার ৮ এপ্রিল রাত ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আক্তার এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জুড়ী উপজেলার সমাই বাজারে ‘মেসার্স ইউনিক ট্রেডার্স’ নামক একটি প্যাকপয়েন্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার। এ প্রতিষ্ঠানটি পূর্বে তাদের কাছে কোনো জ্বালানি তেল মজুদ নেই বলে কর্তৃপক্ষকে জানালেও অভিযানকালে দোকান তল্লাশি করে প্রায় ৬০০ লিটার ডিজেল এবং ৭৫০ লিটার পেট্রোল উদ্ধার করেছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আক্তার বলেন, ওই দোকান থেকে অবৈধ ভাবে মজুদ করা প্রায় ১৪’শ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কুশল/সাএ
