Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

নারী আসনের ভোটে উৎসাহ, প্রথম দিনেই অর্ধশত মনোনয়ন সংগ্রহ

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৯, ২০২৬ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটকে ঘিরে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ। তফসিল ঘোষণার পরদিনই নির্বাচন কমিশনে প্রথম দিনে প্রায় অর্ধশত আগ্রহী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান এ তথ্য জানান।

রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনেই ৪৯ জন তা নিয়েছেন। ২১ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে এবং প্রার্থী, প্রস্তাবক বা সমর্থক এসে এটি সংগ্রহ করতে পারবেন। কেউ নিজ উদ্যোগে, আবার কেউ দলের পক্ষে মনোনয়নপত্র নিচ্ছেন। জমার সময় নির্ধারিত কাগজপত্র ও জামানত দিতে হবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তা দ্বারা যাচাই-বাছাই ২২ এপ্রিল থেকো ২৩ এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহন ১২ মে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।